বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
উল্টে যাওয়া প্রাইভেটকারে মিলল গরু

উল্টে যাওয়া প্রাইভেটকারে মিলল গরু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি প্রাইভেটকার। চালক পালিয়ে গেলে এলাকাবাসী গাড়ির ভেতরে কেউ আছে কিনা তাকে উদ্ধারে এগিয়ে এসে দেখতে পান প্রাইভেটকারের ভেতর একটি গরু।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাসের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ও গরুটি উদ্ধার করে নিয়ে যায় কুমিরা হাইওয়ে পুলিশ।

এলাকাবাসীর ধারণা, চুরি করে প্রাইভেটকারে নিয়ে যাওয়া হচ্ছিল গরুটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও চোরচক্র পালিয়ে যায়।

কুমিরা হাইওয়ে পুলিশের এসআই মোহাম্মদ মাহবুব আলম বলেন, একটি সাদা রঙের প্রাইভেটকার বড়তাকিয়া বাইপাসে রাস্তায় উল্টে যায়। প্রাইভেটকারের ভেতরে একটি গরু পাওয়া যায়। গাড়ি ও গরু পুলিশ হেফাজতে আছে। গাড়ির নম্বর দেখে গাড়ির মালিক এবং গরুর মালিকের খবর নেওয়া হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com