রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
সন্তানসহ ৩ বোনের কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

সন্তানসহ ৩ বোনের কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জয়পুরে শিশুসন্তানসহ তিন বোন কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

পরে ওয়াটসঅ্যাপে পোস্ট করা এক মেসেজের সূত্র ধরে পুলিশ কূপ থেকে ওই তিন বোন এবং একটি শিশুর লাশ উদ্ধার করে। খবর সিবিএস নিউজের।

জয়পুরে একই পরিবারে কালু, কমলেশ ও মমতা নামে ওই তিন বোনের বিয়ে হয়। গত মে মাসের শেষের দিকে তিন বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে ওয়াটসঅ্যাপে পোস্ট করা একটি সুইসাইড নোটের সূত্র ধরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের সঙ্গে কালুর চার বছর বয়সি ছেলের লাশও ছিল। অন্য দুই বোন অন্তঃসত্ত্বা ছিলেন।

সুইসাইড নোটে তারা লিখে গেছেন, যৌতুকের জন্য নিয়মিত শ্বশুরবাড়ির লোকজন তাদের ওপর নির্মম নির্যাতন চালাতেন। তাই প্রতিদিন মরার চেয়ে একবার মরাই শ্রেয়।

তার বাবা সরদার মিনা গণমাধ্যমকে বলেন, আমার ছয় কন্যাসন্তান। এদের মধ্যে তিনজনকে একই পরিবারে বিয়ে দিয়েছি।

কিন্তু বিয়ের পর থেকে তাদের শ্বশুরবাড়ি থেকে কেবল যৌতুকের জন্য চাপ দিয়ে যাচ্ছিল। আমি আমার সাধ্যমতো দফায় দফায় তাদের যৌতুক দিয়েছি।

শেষ পর্যন্ত তারা আমার মেয়েদের আত্মহত্যার পথই বেছে নিতে বাধ্য করল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com