সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

বন্যা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করবে ভারত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে যে বন্যা দেখা দিয়েছে তাতে সহমর্মিতা জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত। একই সঙ্গে বন্যা মোকাবিলা ও এর থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তা করতে চায় দেশটি।

রবিবার (১৯ জুন) নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম দফার বৈঠকে এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

এ সময় জয়শঙ্কর বলেন, আমরা বন্যা ব্যবস্থাপনা নিয়ে তথ্য শেয়ার করছি। বন্যা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় যদি কোনো সুনির্দিষ্ট উপায়ে আপনাদের (বাংলাদেশকে) সাহায্য করতে পারি তাহলে খুব খুশি হবো।

নদী সংরক্ষণে বাংলাদেশ-ভারতকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ৫৪টি নদী ভাগাভাগি করি। এসব নদীগুলোর ব্যবস্থাপনা ও সংরক্ষণ আমাদের দায়িত্ব। পরিবেশ রক্ষা আমাদের অঙ্গীকারেরও অংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com