মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ১৩১৯

করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ১৩১৯

নিজস্ব প্রতিবেদক: দেশে ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩৫ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ছয় হাজার ২৩২ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ২১৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে নয় হাজার ২১৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪২ লাখ ৫৯ হাজার ছয়টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক নারী। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগে বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com