শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার
১০ হাজার সেনা নিয়ে বৃহত্তম মহড়া শুরু করছে চীন!

১০ হাজার সেনা নিয়ে বৃহত্তম মহড়া শুরু করছে চীন!

বেশ বড় আকারের সেনা মহড়া শুরু করতে যাচ্ছে চীন। ওই মহড়ায় অন্তত ১০ হাজার চীনা সৈন্য যোগ দেবে বলে জানা গেছে। চীনের সেন্ট্রাল টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।

রিপোর্ট বলছে, চীনের ওই সেনাদের ২০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহড়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার চীনের সেসব সৈন্য দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের দুটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবে। সেখানেই ট্রেনিং শুরু করবেন তারা। এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় এতো সৈন্য নিয়ে গিয়ে মহড়া দেওয়ার বিষয়টি চীনে এই প্রথম।

জানা গেছে, এই মহড়ায় শুধু বিশাল সংখ্যক সেনাই নয়, আরো থাকছে জলযান, বিমান ও মোটর ট্রান্সপোর্ট। ‘মেরিন কমব্যাট’-এর ক্ষমতা বাড়াতেই এই মহড়া, ধারণা করছেন বিশ্লেষকরা। বিশেষত, জরুরি অবস্থার জন্য তৈরি থাকতেই বিশেষ প্রস্তুতি নিচ্ছে চীন।
এই সৈন্যরা পাহাড়ি এলাকা ও জঙ্গলে ট্রেনিং নেবে।

এদিকে, ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানান, ভারত ও চীনের সেনা মহড়া আবারো শুরু হতে যাচ্ছে। ডোকলাম ইস্যু নিয়ে চীন ও ভারতের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তার প্রভাবে দু’দেশের বার্ষিক সেনা অনুশীলন বন্ধ হয়ে গিয়েছিল৷ এবার তা আবার চালু হবে৷

সূত্র: এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com