ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

১০ হাজার সেনা নিয়ে বৃহত্তম মহড়া শুরু করছে চীন!

বেশ বড় আকারের সেনা মহড়া শুরু করতে যাচ্ছে চীন। ওই মহড়ায় অন্তত ১০ হাজার চীনা সৈন্য যোগ দেবে বলে জানা গেছে। চীনের সেন্ট্রাল টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে। রিপোর্ট বলছে, চীনের ওই সেনাদের ২০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহড়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার চীনের সেসব সৈন্য দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের দুটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবে। সেখানেই ট্রেনিং শুরু করবেন তারা। এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় এতো সৈন্য নিয়ে গিয়ে মহড়া দেওয়ার বিষয়টি চীনে এই প্রথম। জানা গেছে, এই মহড়ায় শুধু বিশাল সংখ্যক সেনাই নয়, আরো থাকছে জলযান, বিমান ও মোটর ট্রান্সপোর্ট। 'মেরিন কমব্যাট'-এর ক্ষমতা বাড়াতেই এই মহড়া, ধারণা করছেন বিশ্লেষকরা। বিশেষত, জরুরি অবস্থার জন্য তৈরি থাকতেই বিশেষ প্রস্তুতি নিচ্ছে চীন। এই সৈন্যরা পাহাড়ি এলাকা ও জঙ্গলে ট্রেনিং নেবে। এদিকে, ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানান, ভারত ও চীনের সেনা মহড়া আবারো শুরু হতে যাচ্ছে। ডোকলাম ইস্যু নিয়ে চীন ও ভারতের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তার প্রভাবে দু'দেশের বার্ষিক সেনা অনুশীলন বন্ধ হয়ে গিয়েছিল৷ এবার তা আবার চালু হবে৷ সূত্র: এনডিটিভি

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

১০ হাজার সেনা নিয়ে বৃহত্তম মহড়া শুরু করছে চীন!

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০১৮

featured Image
বেশ বড় আকারের সেনা মহড়া শুরু করতে যাচ্ছে চীন। ওই মহড়ায় অন্তত ১০ হাজার চীনা সৈন্য যোগ দেবে বলে জানা গেছে। চীনের সেন্ট্রাল টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে। রিপোর্ট বলছে, চীনের ওই সেনাদের ২০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহড়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার চীনের সেসব সৈন্য দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের দুটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবে। সেখানেই ট্রেনিং শুরু করবেন তারা। এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় এতো সৈন্য নিয়ে গিয়ে মহড়া দেওয়ার বিষয়টি চীনে এই প্রথম। জানা গেছে, এই মহড়ায় শুধু বিশাল সংখ্যক সেনাই নয়, আরো থাকছে জলযান, বিমান ও মোটর ট্রান্সপোর্ট। 'মেরিন কমব্যাট'-এর ক্ষমতা বাড়াতেই এই মহড়া, ধারণা করছেন বিশ্লেষকরা। বিশেষত, জরুরি অবস্থার জন্য তৈরি থাকতেই বিশেষ প্রস্তুতি নিচ্ছে চীন। এই সৈন্যরা পাহাড়ি এলাকা ও জঙ্গলে ট্রেনিং নেবে। এদিকে, ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানান, ভারত ও চীনের সেনা মহড়া আবারো শুরু হতে যাচ্ছে। ডোকলাম ইস্যু নিয়ে চীন ও ভারতের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তার প্রভাবে দু'দেশের বার্ষিক সেনা অনুশীলন বন্ধ হয়ে গিয়েছিল৷ এবার তা আবার চালু হবে৷ সূত্র: এনডিটিভি

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত