শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মামলায় অপ্রাপ্তবয়স্কদের ছবি প্রকাশ না করার রুল

মামলায় অপ্রাপ্তবয়স্কদের ছবি প্রকাশ না করার রুল

শিশু আইনের ৯৭ ধারা অনুসারে কোনো মামলায় বা অপরাধসংক্রান্ত ঘটনায় বিচারের আগে ও পরে ১৮ বছরের কম বয়সী শিশুদের ছবি (আসামি কিংবা ভুক্তভোগী) প্রকাশ করা যাবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ সংক্রান্ত আইনের অস্পষ্টতা দূর করার বিষয়ে গেজেট জারির নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেন। আজ সোমবার দুপুরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, তথ্যসচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

পরে ব্যারিস্টার হাসান এম এস আজিম বলেন, সম্পতি পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে শিশুদের ছবি প্রকাশিত হয়। এতে ওই সব শিশু-কিশোররা সামাজিক ভাবে হেয় ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যা শিশুর স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে অন্তরায়। ভবিষ্যতে যেন অপরাধসংক্রান্ত কোনো ঘটনায় কোনো অবস্থাতেই শিশুর ছবি ছাপা বা প্রকাশ করা না হয় এ কারণেই রিট দায়ের করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com