ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ভুয়া সেনা সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওড়া-আরপাড়া গ্রামে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া ওয়ারেন্ট অফিসারকে আটক করেছে স্থানীয় জনতা।

ভোররাতে (৩০ জুন) চারটার দিকে ফয়সাল আহমেদ (৩৩) নামের ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয়ে স্থানীয় নায়ন মিয়ার কন্যাকে বিয়ে করার পর সন্দেহজনক আচরণে জনতার নজরে আসেন।

জানা যায়, আনুমানিক এক মাস আগে বিয়ের সময় তিনি সেনাবাহিনীর একটি পরিচয়পত্রের সফট কপি দেখিয়ে নিজেকে ওয়ারেন্ট অফিসার দাবি করেন। তবে আজ ভোরে শ্বশুরবাড়িতে এসে একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়লে তার কথাবার্তায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে আটক করে কাশিয়ানী সেনা ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, অভিযুক্ত ফয়সাল আহমেদ আসলে সেনাবাহিনীর কোনো সদস্য নন।

সেনা সদস্যরা কাশিয়ানী থানার পুলিশের সহায়তায় তাকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যায়। পরে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফয়সালকে কাশিয়ানী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাশিয়ানী সেনা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ফয়সালের কাছ থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৮,৮২০ টাকা, দুটি মোবাইল ফোন ও ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তার বাড়ি নরসিংদী জেলার মেহেরপাড়া এলাকায় এবং পিতার নাম নূর ইসলাম।

বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, "সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অপতৎপরতা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।"

ভিশন বাংলা ২৪

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ভুয়া সেনা সদস্য আটক

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত