রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ডেঙ্গুতে একদিনে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৪৩৭

ডেঙ্গুতে একদিনে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৪৩৭

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৩৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ঢাকায় ৩০৬ জন ও ঢাকার বাইরে ১৩১ জন। বর্তমানে সারা দেশে ১ হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৮৩ জন ও ঢাকার বাইরে ৩৪৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ৮৭৫ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ১৭ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৮৫৮ জন।

একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১১ হাজার ২৯৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৮১৩ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৪৮৫ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com