মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মিরপুরের ৫ ট্রাফিক পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা

মিরপুরের ৫ ট্রাফিক পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার চালকেরা হামলা চালিয়েছেন।

এতে এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ বলছে, অভিযানে দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করার পর এ হামলা হয়।

এ ঘটনায় মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলেও জানা গেছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টার পর এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, চালকদের কঠোরভাবে বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা প্রধান সড়কে চালানো যাবে না। কিন্তু তারা এ নিষেধ মানেন না।

এ কারণে বিভিন্ন দুর্ঘটনাও ঘটছে। এ কারণে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চালানো হলে এগুলো আটক করা হয়। এ কারণেই তারা ট্রাফিক বক্সে হামলা চালিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com