সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
সুষ্ঠু নির্বাচন করতে ডি‌সিদের তৈ‌রি থাকার নির্দেশ

সুষ্ঠু নির্বাচন করতে ডি‌সিদের তৈ‌রি থাকার নির্দেশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ডিসিদের উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা তৈরি থাকুন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসী চাচ্ছে। সারাবিশ্ব সেভাবেই তাকিয়ে আছে। সেজন্য আপনাদের ভূমিকাই প্রাধান্য পাবে, মুখ্য হবে। জা‌তিকে যেন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃ‌তি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে মন্ত্রী এ নির্দেশনা দেন।

পরে আসাদুজ্জামান খান সাংবা‌দিকদের বলেন, ‘ডি‌সিদের বলেছি আমাদের নিরাপত্তা বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। দেশপ্রেম, অভিজ্ঞতা, দক্ষতায় তারা প‌রিপূর্ণ। কাজেই নির্বাচনের সময় যা প্রয়োজন সেটি তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে মোকা‌বিলা করতে পারবে। নির্বাচনের সময় বস্তুত আমাদের করণীয় থাকবে না, মন্ত্রণালয়গুলো সেসময় রু‌টিন ওয়ার্ক করবে। মূল দা‌য়িত্বে থাকবে নির্বাচন ক‌মিশন। ‌পু‌লিশ, বি‌জি‌বি, কোস্টগার্ড, আনসার সবাই নির্বাচন ক‌মিশনের অধীনে থাকবে।’

জাতীয় নির্বাচনে ডিসিদের ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ডিসিদের বলে‌ছি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসী চাচ্ছে। সারাবিশ্ব সেভাবেই তাকিয়ে আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের ভূ‌মিকাই প্রাধান্য পাবে, মুখ্য হবে। সেজন্য আপনারা নিজেরা তৈ‌রি থাকুন, জা‌তিকে যেন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পা‌রি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com