সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় নির্ধারণ হয়েছে। এ পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল থেকে। এছাড়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

২৯ জানুয়ারি এসব তথ্য নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে সেটি অনুমোদন দেওয়া হয়। এর দুই মাস পরে শুরু হবে এইচএসসি পরীক্ষা।

জানা গেছে, দেশের স্কুলগুলোতে ২০২৩ সালের এসএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হয় আগামী ১৮ ডিসেম্বর থেকে। কোনো জরিমানা ছাড়া তা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। গত বছরের মতো এ বছরও পুনর্বিন্যাস করা সিলেবাসেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে শুরু হয়। আর এইচএসসি পরীক্ষা শুরু হয় এপ্রিলে। তবে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এই পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। গত বছর ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com