সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
ভূমিকম্পে পর পর দুইবার কাঁপলো কক্সবাজার

ভূমিকম্পে পর পর দুইবার কাঁপলো কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক : এবার কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকেলে ৪.১ মাত্রার এই ভূকম্পনটি অনুভুত হয়। এর দুই ঘণ্টা আগে একই এলাকায় আরও একটি ভূমিকম্প সংঘটিত হয়।

বাংলাদেশ আবহাওয়া অফিসের ভুমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে ৪.১ মাত্রার ভূকম্পনটি সংঘটিত হয়। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল কক্সবাজার-মিয়ানমানমার সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে।

ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূকম্পনেটির কেন্দ্র ৩৭৮ কিলোমিটার দূরে ছিলো বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

তবে কক্সবাজারসহ আশপাশের এলাকায় ভূমিকম্পটি অনুভূত হলেও এর প্রভাবে কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভারতীয় সময় ২টা ৪১ মিনিটে মিয়ানমারের ইয়াঙ্গুন প্রদেশের বাংলাদেশ সীমান্তের কাছে ৪.২ মাত্রার একটি ভূকম্পন হয়। এই ভূমিকম্পটি মাটির ১০৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর ২ ঘণ্টা পরই বিকেল ৪টা ৯ মিনিটে কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্তের একেবারে কাছে ৪.১ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়। এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় বলেও জানায় সংস্থাটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com