সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
দেশে মোট ভোটার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার

দেশে মোট ভোটার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার

নিজস্ব প্রতিবেদক : দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৬ কোটি ০৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, মহিলা ভোটার ৫ কোটি ৮৭ লাখ ০৪ হাজার ৮৭৯ জন এবং হিজড়া ভোটার ৮৩৭ জন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

 

 

 

 

২০২২ সালের ২ মার্চ মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০। এর মধ্যে পুরুষ ছিল ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন; নারী ছিল ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ছিল ৪৫৪ জন।

২০২২ সালের ২ মার্চ থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তাতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয় ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে পুরুষ ৪০ লাখ ৭২ হাজার ৪৫৫ জন; নারী ৩৯ লাখ ১০ হাজার ৪৩৯ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৩৮৩ জন।

একই সময়ে রিভাইজিং অথরিটির যাচাই-বাছাইয়ে নতুন করে অন্তর্ভুক্ত করা হয় ৯০ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ৬১২ জন এবং নারী ২৭ হাজার ৬৭০ জন।

২০২২ সালের হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয় ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ৪১ লাখ ৩৫ হাজার ৬৭ জন; নারী ৩৯ লাখ ৩৮ হাজার ১০৯ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৩৮৩ জন।

একই সময়ে ভোটার কর্তন করা হয় মোট ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৮৭২ জন এবং নারী ৮ লাখ ৩০ হাজার ২৫৭ জন। এ বছর ভোটার বাড়ার সংখ্যা ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০; ভোটার বাড়ার হার ৫.১৮ শতাংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com