মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
৬ বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

৬ বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ছয়টি বোর্ডের দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছয় বোর্ডের ১৪ ও ১৫ মে অর্থাৎ রবি-সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার শনিবার (১৩ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষা স্থগিত হওয়া বোর্ডগুলো হলো কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

তপন কুমার সরকার জানান, অন্যান্য বোর্ডগুলোর ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১৪ মে (রবিবার) অনুষ্ঠেয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। তবে ঘূর্ণিঝড়ের ব্যপ্তি বেড়ে যাওয়ায় ও আঘাত হানার সময় দীর্ঘ হওয়ায় পাঁচ শিক্ষাবোর্ডের দুই দিনের পরীক্ষা স্থগিত করা হলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com