মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
রাজউকের আওতাধীন ভবনের বেজমেন্টে অনুমোদনহীন দোকানের তালিকা হচ্ছে

রাজউকের আওতাধীন ভবনের বেজমেন্টে অনুমোদনহীন দোকানের তালিকা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাভুক্ত ঢাকা মহানগরে বিভিন্ন ভবনের বেজমেন্টে অনুমোদন ছাড়ায় নির্মাণ করা দোকান ও গোডাউনের তালিকা তৈরি করা হচ্ছে। অবৈধ দোকান ও গোডাউন মালিকের বিরুদ্ধে রাজউক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম ঢাকা মহানগরে রাজউকের ভবনগুলোতে অভিযান চালায়। পরে অনুমোদনহীন দোকানের তালিকা তৈরি করতে তথ্য যাচাই-বাছাই শুরু করে দুদক।

দুদক সূত্রে জানা যায়, রাজউকের আওতাধীন ঢাকার বিভিন্ন এলাকায় নির্মিত ভবনের বেজমেন্টে অনুমোদনহীন দোকান ও গুদামঘর গড়ে তোলার একটি অভিযোগ আসে দুদকে। অভিযোগ যাচাই করে অনুমোদন সাপেক্ষে কমিশনের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। এ টিমের সদস্যরা জানতে পারেন, এ কাজের তত্ত্বাবধান করা হয় উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা থেকে। পরে উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার সহকারী অথরাইজড অফিসারের সঙ্গে আলোচনা করে ও রেকর্ডপত্র পর্যালোচনা করেন অভিযানে অংশ নেওয়া টিমের সদস্যরা। পর্যালোচনায় দেখা যায়, ভবনগুলোর বেজমেন্টে অনুমোদনহীন দোকান ও গুদাম গড়ে তোলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com