মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
এসআই রাজিয়া খাতুন বলেন, ‘৩০ মে জিডির দায়িত্ব পেয়ে আশরাফুলদের দক্ষিণখানের বাড়ি গিয়ে প্রথমে তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সবাই বলেন, তারা কিছুই জানেন না। তারা জানান, ছুটি শেষ হওয়ায় আশরাফুল কানাডায় চলে গেছেন। আফরোজা বনানীতে যাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকে তার সন্ধান তারা পাচ্ছেন না। পরে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কানাডায় আশরাফুলের সঙ্গে কথা বলেন তিনি। এর এক পর্যায়ে আশরাফুল তাকে বলেন, আপনি এই মরদেহ উদ্ধার করে বুড়িগঙ্গায় ফেলে দেবেন। কেউ যেন কিছু বুঝতে না পারে। আপনাকে নগদ ১৫ লাখ টাকা দেব এবং আপনার পরিবারে দুজনকে কানাডায় নিয়ে আসব।’
তিনি আরো বলেন, ‘পরদিন আশরাফুলের খালা ফোন দিয়ে তাকে একা যেতে বলেন এবং আশরাফুল তার সঙ্গে কথা বলবেন বলে জানান। পরে ওই বাসায় গিয়ে আশরাফুলের সঙ্গে কথা বলে আফরোজার কবরের সন্ধান মেলে।’