শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

মালদ্বীপকে উড়িয়ে আসরে টিকে থাকলো বাংলাদেশ

মালদ্বীপকে উড়িয়ে আসরে টিকে থাকলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা মালদ্বীপকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ। প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরে যাওয়া জামাল ভূঁইয়ার দল আজ ফিফা র‌্যাংকিংয়ের ১৫৪ নম্বরে থাকা মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে ৩-১ গোলে। শুরুতে পিছিয়ে পড়লেও তিনটি গোল করেছেন রাকিব হাসান, তারিক কাজী এবং শেখ মোরসালিন।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে চলমান ‘বি’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ উপহার দেয় আক্রমণাত্বক ফুটবল।

৭ম মিনিটেই বড় সুযোগ এসেছিল। কিন্তু সোহেল রানা বলে নিয়ন্ত্রণ রাখতে না পারায় সুযোগ নষ্ট হয়। ১৮তম মিনিটে হাসান হাইসামের পাস থেকে আরও এক সতীর্থের পা ঘুরে বল পেয়ে বাঁকানো শটে মালদ্বীপকে এগিয়ে দেন হামজা। গোল হজম করে কিছুটা চাপে পড়লেও দ্রতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
দারুণ গোছালো আক্রমণ থেকে ৪২তম মিনিটে ম্যাচে আসে সমতা। বিশ্বনাথের থ্রো ইনের পর সোহেল রানার ক্রসে তপুর হেড পাস থেকে দারুণ হেডে বল জালে পাঠিয়ে দেন রাকিব। প্রথমার্ধের শেষ দিকে রাকিবের আরও দুটি শট কোনোমতে ফিরিয়েছেন মালদ্বীপের গোলকিপার। বিরতির পর ৬৭ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন তারিক কাজী।
জটলার মাঝে বল পেয়ে মালদ্বীপের রক্ষণকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন বাংলাদেশের এই ডিফেন্ডার। ৮৩ মিনিটে তারিক কাজীকে উঠিয়ে মেহেদি হাসান মিঠুকে নামান বাংলাদেশ কোচ। ৯০ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন শেখ মোরসালিন। গোলকিপারকে একা পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ আঁড়াআড়ি শটে বল জালে পাঠিয়ে দেন এই মিডফিল্ডার। বাংলাদেশ পায় স্বস্তির জয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com