সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

ভুয়া সনদে বিদেশগামীদের চিহ্নিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ভুয়া সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে অনেকে বিদেশে যাচ্ছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।  আজ সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন। সেটা হলো আমাদের অনেক প্রবাসী অনেকে বিভিন্ন কাজে যখন যাচ্ছেন, এরকম বিভিন্ন জায়গায় আমাদের কাছে তথ্য আসছে, ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে যাচ্ছেন তারা। ভুয়া ডাক্তার, ভুয়া ইঞ্জিনিয়ারিং- এরকম পাস করে তারা যাচ্ছেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সেক্ষেত্রে কীভাবে এই ভুয়া সার্টিফিকেট তারা নেয়, কীভাবে এই ভুয়া সার্টিফিকেটসহ তারা যায়, কারা তাদেরকে এ কাজে সহযোগিতা করে এবং তারা নিজেরাও যারা এই কাজটি করছে, তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। ওই ব্যাপারে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় তাদেরকে সহযোগিতা করবে।’

এ ধরনের সংখ্যা কত—জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংখ্যাটা বিষয় নয়। এরকম অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে। হয়তো দেখা গেল সে আসলে ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে গেছে। ওই দেশে গিয়ে ধরা পড়েছে। তারা তো বুঝে ফেলেছে। তখন একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। ওখানে তারা একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। এটাকে খুব শক্তভাবে হ্যান্ডেল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com