সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় দেবে বিএনপি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের প্রথম দিনই সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছে বিএনপি। এসময়ের মধ্যে দাবি মেনে না নিলে আগামী ৩০ অক্টোবর দলটির পক্ষ থেকে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নয়াপল্টনে মহাসমাবেশ থেকে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করবেন।দলটির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশ শুরু হবে। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। রাত বাড়তেই বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। শনিবার ভোরে লোকারণ্য হয়ে পড়ে নয়াপল্টন।মহাসমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এবার ঢাকামুখী জনস্রোতের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মঞ্চে উঠে ছবি তুলছেন, ভিডিও করছেন। সবার হাতে জাতীয় ও দলীয় পতাকা। তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com