সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

জীবিত ভোটাদের মৃত দেখানো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

নিউজ ডেস্কঃ ভোটার নিবন্ধন হালনাগাদে কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কর্মে অবহেলার কারণে জীবিত কোনো ভোটারকে মৃত হিসেবে তালিকা থেকে বাদ দিলে সেই কর্মকর্তা অথাবা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দায়ীদের চিহ্নিত করতে সকল জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরী জানিয়েছেন, মাঠ পর্যায়ে নির্দেশনাটি সম্প্রতি পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, জীবিত থাকা সত্বেও মৃত হিসেবে ভোটার তালিকা হতে কিছু ভোটারের নাম কর্তনের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। তালিকায় বর্ণিত ভোটারদের নাম কর্তনের ক্ষেত্রে দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ ও ওই কাজের সঙ্গে সম্পৃক্ত কারো গাফিলতি ছিল কিনা, তা তদন্তপূর্বক চিহ্নিতকরণ এবং দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।এই অবস্থায় জীবিত থাকা ভোটারদের নাম ভোটার তালিকা হতে কর্তনের ক্ষেত্রে দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কিত প্রতিবেদন ইসি জানাতে বলা হয়েছে ওই নির্দেশনায়।এ বিষয়ে ইসির সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হোসেন বলেন, এখন জীবিত ভোটারের স্ট্যাটাস মৃত হয়ে যাওয়ার সুযোগ কম। এছাড়া আমরা জেলা পর্যায়ে এ সংক্রান্ত ডিভাইস দিয়েছি, যেন স্ট্যাটাস ভুলে পরিবর্তন হয়ে গেলে তা সমাধান করা যায়। সংশ্লিষ্ট ব্যক্তি আঙ্গুলের ছাপ দিলে তিনি যে জীবিত ভোটার, তা মিনিটেই প্রমাণিত হয়।তিনি বলেন, অনেক সময় ভুলে স্ট্যাটাস পরিবর্তন হয়ে যায়। এটা যেন না হয়, সেজন্য নির্দেশনা রয়েছে। তবে এখন আর এমন ঘটনা তেমন ঘটছে না।সর্বশেষ ২০২২ সালের হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন। তরুণ ভোটারদের অন্তর্ভূক্ত করার সুযোগ সৃষ্টি করায় এই সংখ্যা আরো বাড়তে পারে। তাই এবার ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা বাড়ছে পাঁচ শতাংশের মতো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com