রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম: ফেসবুকে অভিযোগ ‘ষড়যন্ত্র’ জুলাই সনদ ও সংবিধান সংস্কারের আলোচনা নিয়ে সংসদে তুমুল বিতর্ক ডোমারে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কমিশনের অনুমোদনের অপেক্ষায় ৩৩৮ ওসি বদলির প্রস্তাব

কমিশনের অনুমোদনের অপেক্ষায় ৩৩৮ ওসি বদলির প্রস্তাব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩৮জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে কমিশন অনুমোদন দিলে তা কার্যকর হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একাধিক উর্ধতন কর্মকর্তা।
বুধবার (০৬ ডিসেম্বর) এমন প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ৩৩৮ জনের মতো ওসির বদলি চেয়ে প্রস্তাব এসেছে। এখনো ইসি এখনো অনুমোদন দেননি।

এর আগে গত ৩০ নভেম্বর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com