রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

নির্বাচনে বিদেশিদের চাপ দেওয়ার অধিকার নেই: ইসি আলমগীর

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশনের সাথে বিদেশিরা দেখা করেছে। আমরা সবসময় বলে আসছি তারা (বিদেশিরা) আমাদের উপর কোনো চাপই দেন নাই এবং চাপ দেওয়ার তাদের অধিকারও নাই।’
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি আলমগীর আরও বলেন, ‘ভোট কেমন পড়বে এ বিষয়টা যদি ভোট অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে পারি আইনশৃঙ্খলা যদি রক্ষা থাকে ভোটাররা যদি অবাধে ভোটকেন্দ্র যেতে পারে প্রার্থীরা ও তার সমর্থকরা ভোটের নির্বাচনের প্রচার করতে পারে এজন্য এখানে এসেছি। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবেন না-এমন কোনো খবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই।’

জেলা প্রশাসক ও জেলা জেলার রিটার্নিং অফিসার মো. শফিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর জেলা প্রধানরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com