শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আশুলিয়ায় দুর্নীতি বিরোধী মানববন্ধন

আশুলিয়ায় দুর্নীতি বিরোধী মানববন্ধন

‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮’ উপলক্ষ্যে আশুলিয়ায় দুর্নীতি বিরোধী মানববন্ধন, পথসভা ও গণসংগীত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় উপজেলা র্দুনীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর আয়োজনে কয়েক শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধন ও পথসভায় অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, দুর্নীতি প্রতিরোধ করতে সমাজের সকল পেশার নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই সমাজকে দুর্নীতিমুক্ত করা সম্ভাব হবে। না হলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে। পরে মানববন্ধন ও পথসভা শেষে আলোচনা ও গণসংগীতের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নাঈম, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফিরোজ কবির ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসাইন জয়সহ আরো অনেকে।

 

আশুলিয়া থেকে শাহ-আলম,

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com