রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার (১৯ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে। চিঠিতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যেকোনও সমর্থন দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন গুতেরেস।

গত ১৬ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে গুতেরেস আরও লিখেছেন, বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে।তিনি লিখেছেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ।

ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে আপনার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’

চিঠিতে জাতিসংঘ মহাসচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান।

গুতেরেস লিখেছেন, ‘বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই।’

তিনি লিখেছেন, ‘আমি আশা করি, যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়কে বিবেচনায় নেওয়াসহ আপনার সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে।’

চিঠিতে গুতেরেস সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছেন বলে উল্লেখ করেছেন। এছাড়া তিনি মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে জোরালোভাবে আহ্বান জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com