শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
শ্রীবরদীতে  বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

শ্রীবরদীতে  বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরের শ্রীবরদী  উপজেলার সীমান্তবর্তী   রানীশিমুল ইউনিয়নের   ৬ শতাধিক বন্যার্তদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী শ্রীবরদী ক্যাম্পের উদ্যোগে রান্না করা খাবার,  ত্রাণ সামগ্রী ও  কাপড়  বিতরণ করা হয়েছে। ৮ ই অক্টোবর মঙ্গলবার  দুপুরে  উপজেলার রানীশিমুল  ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে  এসব সামগ্রী  বিতরণ করেন  বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ বীর ক্যাপ্টেন সাকিব হাসান।

এব্যাপারে ১৩ বীর ক্যাপ্টেন সাকিব হাসান  বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় শেরপুর জেলার পাঁচটি উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বন্যার সময় বাড়ি ঘরে পানি থাকায় মহিলারা রান্না করতে পারে না, তাই আমরা রান্না করা খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছি।

এরই ধারাবাহিকতায় আজ আমরা অত্র এলাকাতে বন্যায়  ক্ষতিগ্রস্ত ৬ শত  পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, কাপড় ও রান্না করা খাবার বিতরণ করছি। উল্লেখ্য  শেরপুরে গত কয়েকদিনের অতি বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার পাঁচটি উপজেলায় বন্যাকবলিত হয়। এতে প্রায় দুই লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়ে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com