শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
ভয়ভীতি দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভয়ভীতি দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাভার সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩ নভেম্বর) রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আমির হোসেন চাঁদপুর জেলার সদর থানার বহরিয়া গ্রামের মৃত আব্দুল মতিন শেখের ছেলে। তিনি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ পাকার মাথা এলাকার আমিনুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাত বছরের ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন আমির হোসেন। ঘটনাটি জানার পর ভুক্তভোগী শিশুটির পরিবার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ গতকাল রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন জানান, সাত বছরের শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণকারী যুবক আমির হোসেনকে আজ সোমবার (৪ নভেম্বর) সকালে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com