সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
নওগাঁর মান্দায় চার্জার ভ্যানসহ শরিফুল ইসলাম নামে এক কিশোর ৩ দিন ধরে নিখোঁজ

নওগাঁর মান্দায় চার্জার ভ্যানসহ শরিফুল ইসলাম নামে এক কিশোর ৩ দিন ধরে নিখোঁজ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মান্দায় চার্জার ভ্যানসহ এক কিশোর চালক তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় গতকাল সোমবার রাতে মান্দা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।নিখোঁজ কিশোরের নাম শারিকুল ইসলাম (১৪)। সে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের সুলতান আলীর ছেলে।বাবা সুলতান আলী বলেন, ‘চার্জার ভ্যান চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা নির্বাহ করি।

কয়েক দিন ধরে অসুস্থ থাকায় আমি ভ্যান নিয়ে বের হতে পারিনি। এই অবস্থা দেখে ছেলে ভাড়া মারার উদ্দেশে রোববার সকালে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নিউপজেলার দেলুয়াবাড়ি বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রোববার সকাল থেকে ভ্যানচালক শারিকুল ইসলামকে দেলুয়াবাড়ি বাসস্ট্যাড এলাকায় যাত্রী বহন করতে দেখা গেছে।

বিকেলের পর থেকে বাসস্ট্যাড এলাকায় তাঁকে আর দেখা যায়নি। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে
নওগাঁ #

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com