মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
বাগমারায় অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত

বাগমারায় অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত

স্টাফ রিপোর্টার মোঃ সিদ্দিক আলী

রাজশাহীর বাগমারায় ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের মাধ্যমে অবৈধ ড্রাম চিমনির ৪ টি ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা এগারো’টা হতে বিকেল ৪ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর রাজশাহী, বাংলাদেশ সেনাবাহিনী, RAB-5, বাগমারা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা থেকে আগত একটি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিগোটাড়া মোড় এলাকায় সফিকুল ইসলামের এস.ই.এ.এম  ও শালমারার নূরুন নবীর এম.এন.কে ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে থাকা রেজুয়ানুল ইসলাম, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক কবির হোসেন, পরিদর্শক নীল রতন সরকার, RAB-5 মোল্লাপাড়া, রাজশাহী সিপিএসি’র এডি শাহাদুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার ইব্রাহীম সহ অন্যরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত নরদাশ ইউনিয়নের মজের আলী, শুভডাঙ্গা ইউনিয়নে বাঁইগাছার ইব্রাহিম হোসেনের ড্রাম চিমনির ইটভাটায় অভিযান চলমান ছিল। রাজশাহী পরিবেশ অধিদপ্তরের (দায়িত্বপ্রাপ্ত) উপ-পরিচালক কবির হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাগমারায় দিনব্যাপী অভিযান চলছে। রাজশাহী জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com