বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
কিশোরগঞ্জে নিজ বাসার বাথরুম থেকে মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জে নিজ বাসার বাথরুম থেকে মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিজাম উদ্দীন:

কিশোরগঞ্জে মাওলানা লুৎফুর রহমান (৬৫) নামের এক মাদ্রাসাশিক্ষক ও মসজিদের খতিবের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা শহরের শোলাকিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লুৎফুর রহমান কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস ও শহরের বটতলা কাছারি জামে মসজিদের খতিব ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করার জন্য বাথরুমে গেলে সেখানে লুৎফুর রহমানের গলাকাটা লাশ দেখতে পান তাঁর স্ত্রী।

ঘটনাস্থল পরিদর্শন করে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, ‘আমরা নিহত ব্যক্তির পরিবারের কাছ থেকে জানতে পেরেছি, দুপুরে মাওলানা লুৎফুর রহমান গোসলের জন্য বাথরুমে যান। দীর্ঘ সময় হয়ে গেলেও তিনি বাথরুম থেকে বের না হওয়ায় তাঁর স্ত্রীর সন্দেহ হয়। পরে তিনি বাথরুমে গিয়ে দেখেন, ভেতর থেকে লাগানো। এ সময় অন্যদের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাওলানা বাথরুমের ফ্লোরে পড়ে আছেন। ওনার পাশেই ছিল একটি রক্তমাখা ছুরি। পরিবার জানিয়েছে, উনি নাকি বেশ কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন।’

পুলিশ রক্তমাখা ছুরি ও লাশ উদ্ধার করেছে। পরে লাশ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ বিষয়টিকে আত্মহত্যা হিসেবে দেখছে। তবে ময়নাতদন্তের পর এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন মনতোষ বিশ্বাস।

আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রধান মাওলানা শাব্বির আহমেদ বলেন, কিছুদিন ধরে মাওলানা লুৎফুর রহমান ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন। হয়তো এ কারণেই বাথরুমে এ ঘটনা ঘটেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com