শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
মুগদা মেডিকেলে ২২ দালাল আটক,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মুগদা মেডিকেলে ২২ দালাল আটক,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ২২ জন দালালকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়।’

জানা গেছে, আটককৃতদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। অভিযান চলাকালে মোট ৩২ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ২২ জনের বিরুদ্ধে দালালির স্পষ্ট প্রমাণ মেলায় তাদেরকে সাজা দেওয়া হয়।’

অভিযান পরিচালনায় অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের একটি যৌথ দল। পরে হাসপাতাল চত্বরে বসানো হয় ভ্রাম্যমাণ আদালত, যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে দণ্ড ঘোষণা করেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক হাসপাতাল কর্মকর্তা জানান, “হাসপাতালটিতে অনেকদিন ধরেই দালালদের দৌরাত্ম্য চলছিল। তারা মূলত স্থানীয় হওয়ায় কেউ সহজে মুখ খুলতে সাহস করত না। কিন্তু বর্তমান পরিচালক দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়মিতভাবে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।”

তিনি আরও বলেন, “পরিচালক নিজে তদারকি করছেন, এবং রোগী ও স্বজনদের অভিযোগকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। এ অভিযানে তার নেতৃত্বই বড় ভূমিকা রেখেছে।’

এদিকে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই জানান, দালালদের কারণে হাসপাতালে ঠিকমতো সেবা পাওয়া যায় না, বিভিন্ন পরীক্ষা ও ওষুধের জন্য বাইরে দৌড়াতে হয়।’

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং হাসপাতাল এলাকা দালালমুক্ত রাখার জন্য কঠোর নজরদারি বজায় থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com