বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
সাজ্জাদুল মিরাজের আশ্বাসে থানা ত্যাগ করলেন বিক্ষোভকারীরা

সাজ্জাদুল মিরাজের আশ্বাসে থানা ত্যাগ করলেন বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক:

৮ নং ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে শাহ আলী থানা এলাকাবাসী। স্থানীয় বিএনপি ও যুবদলের কর্মী এবং সাধারণ জনগণ জাকির হোসেনের মিথ্যা মামলা ও ওসির প্রত্যাহারের দাবিতে রাত ১২ টা থেকে শাহ আলী থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।

এ সময় বিক্ষোভে অংশগ্রহণ করা সকলেই শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকে এলাকাবাসী।

বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানা কর্তৃপক্ষ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এক পর্যায়ে উপস্থিত হন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তিনি পুলিশের অনুরোধে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন সবাইকে ।তার আশ্বাসে ভরসা রেখে বিক্ষোভকারীরা ধীরে ধীরে থানা প্রাঙ্গণ ত্যাগ করে।

এ সময় সাজ্জাদুল মিরাজ বিক্ষোভ কারীদের উদ্দেশ্য করে বলেন – আপনারা দ্রুত থানা স্থান ত্যাগ করেন। আমি আপনাদের আশ্বস্ত করছি ঘটনাটির সুষ্ঠু একটি সমাধান পাবেন। সমাধান না পেলে আপনারা আবার আমার নিজের অফিস ঘেরাও করবেন।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com