বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল গ্রেফতার

শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল গ্রেফতার

শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার মুন্সিরচর পশ্চিমপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল মিয়া (৪২)কে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সিপিসি-১, র‍্যাব-১৪,জামালপুর।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুলের বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল এবং তার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন। পরে তার বাড়ি তল্লাশিতে দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসীদেরকে দীর্ঘদিন আতঙ্কে রেখেছিল এই বাবুল মিয়া। এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com