শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
নেপালে ফেসবুক, এক্স, ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক মাধ্যম বন্ধ

নেপালে ফেসবুক, এক্স, ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক মাধ্যম বন্ধ

ডেস্ক নিউজ:

নেপাল সরকার ফেসবুক, এক্স (টুইটার), ইউটিউব, লিঙ্কডইনসহ জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে। সরকারের অভিযোগ—এই প্ল্যাটফর্মগুলো দেশের নিবন্ধন শর্ত পূরণ করেনি।

কমিউনিকেশন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে নিবন্ধন করতে, প্রতিনিধি নিয়োগ দিতে এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করতে বারবার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা মানেনি। ফলে বৃহস্পতিবার থেকে অ-নিবন্ধিত প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম বন্ধ করা হয়েছে।

ফলে ফেসবুক, ইউটিউব, এক্স, রেডিট, লিঙ্কডইনসহ মোট ২৬টি প্ল্যাটফর্মের অ্যাক্সেস বন্ধ করা হয়েছে। অন্যদিকে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপ্পো লাইভ নিবন্ধনের শর্ত পূরণ করায় এগুলো চালু রয়েছে।

সরকার বলছে, এই পদক্ষেপ অনলাইনে গুজব, সহিংসতা উস্কানি এবং সাইবার অপরাধ প্রতিরোধে নেওয়া হয়েছে। তবে বিরোধীদল এবং অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, এই সিদ্ধান্ত বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বড় হুমকি হয়ে দাঁড়াবে।

জাতীয় স্বাধীন পার্টি বলেছে, “নিয়ন্ত্রণ থাকা উচিত, কিন্তু সরাসরি ব্লক করে দেওয়া উচিত নয়।” আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক সংগঠনগুলোও এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com