সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনে এবার রাজপথে নেমেছেন রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা রামপুরা-কুড়িল বিশ্ব রোডের বিভিন্ন স্থানে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে।

আজ মঙ্গলবার রামপুরা-কুড়িল বিশ্ব রোডের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে আন্দোলনের সাথে সহমর্মিতা জ্ঞাপন করছেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা তেজগাঁওয়ে নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন।

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকের সামনে নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা অবস্থান করছেন।

মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারের দাবিতে আগামীকাল বুধবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।

এদিকে রাস্তার উভয়পাশে বসে পড়ায় যানচলাচল বন্ধ হয়ে রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কটিতে। শতশত যানবাহন আটকা পড়েছে উভয়দিকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেনসাধারণ মানুষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com