শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মিরপুরে অগ্নিকাণ্ডস্থলে ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’

মিরপুরে অগ্নিকাণ্ডস্থলে ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৫ অক্টোবর) মিরপুরে ওই অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’।

 ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত টিম হলো হ্যাজমেট টিম। যারা প্রয়োজনীয় ইকুপমেন্ট ব্যবহার করে কেমিক্যাল আগুন সংক্রান্ত ঘটনাস্থলে কাজ করে থাকে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ‘হ্যাজমেট টিম’ অগ্নিকাণ্ডস্থলে পৌঁছে পরিদর্শন কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে আমাদের হ্যাজমেট টিম ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন শুরু করে। টিমের চার সদস্য নিয়ে কাজ করছে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের বলেন, কোনো এলাকায় অনুমোদনহীন গোডাউন গড়ে উঠলে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, যথাযথ নিয়ম মেনে যেন কেমিক্যাল গোডাউন স্থাপন করা হয়।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও একটি রাসায়নিক গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। আগুন নেভানোর পর পোশাক কারখানার দো-তিনতলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ভবনের নিচতলায় আগুনের তীব্রতা এবং ছাদে ওঠার দরজা দুটি তালাবদ্ধ থাকায় অনেকে বাইরে বেরোতে পারেননি। ফলে দো-তিনতলায় আটকে পড়ে পুড়ে মারা যান তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com