শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৫ জানুয়ারি) কোম্পানিটির ২২ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল উত্তরা ব্যাংক। কোম্পানিটির ১৭ কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৯১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং রহিমা ফুড কর্পোরেশন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com