মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বগুড়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে : ডা. জাহেদ ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব
বগুড়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

বগুড়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মুকিত পার্থ (৩৬) নামের এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ| সোমবার দুপুরে উপজেলার রনবাঘা জোহা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়| সে নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে|

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার রনবাঘা জোহা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাড়িয়ে মোটরসাইকেল আরোহীরা তেল নিচ্ছিলেন| এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে উপস্থিত লোকজনকে শৃঙ্খলার সঙ্গে তেল সংগ্রহের নির্দেশ দেন|

এছাড়াও তিনি ফিলিং স্টেশনের কিভাবে তেল বিতরণ করা হচ্ছে, মজুত কতটুকু রয়েছে এসব বিষয়ে ম্যানেজারের নিকট থেকে বিভিন্ন তথ্য জানতে চায়| একপর্যায়ে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা ও ফিলিং স্টেশনের কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়| পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়|

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে| পুলিশ ওই মামলায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারি মুকিত পার্থকে গ্রেপ্তার করেছে|

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com