সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া

নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া

­ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:

নরসিংদী জেলা প্রেসক্লাবের ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ আউয়াল (মিডিয়া: দৈনিক নরসিংদীর কাগজ/দ্য নিউ নেশন) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এইচ সজল ভূইয়া (এসএ টিভি)।
নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সফিকুল ইসলাম মতি (গ্লোবাল টিভি/দৈনিক নবচেতনা)। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ রফিকুল ইসলাম (আনন্দ টিভি) ও আশিকুর রহমান (দৈনিক বাংলাবাজার পত্রিকা)।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ তৌহিদুর রহমান মিঠুন (মাই টিভি) এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাইন উদ্দিন সরকার (দৈনিক আজকের খবর/টাইমস অব বাংলাদেশ)।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—
সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: ফাহিমা খানম (ডেইলি ট্রাইবুনাল)
সাংগঠনিক সম্পাদক: হৃদয় এস সরকার (চ্যানেল ৯)
দপ্তর সম্পাদক: শান্ত বণিক (দৈনিক নরসিংদী নব কণ্ঠ)
প্রচার সম্পাদক: মোঃ কবির হোসেন (নরসিংদীর খাস খবর)
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—
এ বি এম আজরাফ টিপু (সাপ্তাহিক আজকের চেতনা), সালমা সুলতানা (সাপ্তাহিক নরসিংদীর জনপথ/দৈনিক বাংলা), মোঃ আশাদউল্লাহ মনা (দৈনিক সমকাল/দৈনিক সংবাদসংযোগ), মোঃ মাহবুব হোসেন (মামুন) (দৈনিক নিখাঁত খবর), আফরোজা সুলতানা মিনা (বিজয় টিভি), সানজিদা আক্তার রুমা (দৈনিক মানব কণ্ঠ), নূরে আলম রনি (আর টিভি), মোঃ আল আমিন (মাছরাঙ্গা টিভি), মোঃ খাদেমুল ইসলাম (দৈনিক রুপালী বাংলাদেশ) এবং মোঃ ফরিদ উজ জামান (দৈনিক ঢাকার ডাক)।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সংগঠনের ঐক্য ও মর্যাদা সমুন্নত রাখতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com