সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

রমজান মাস আসতে না আসতেই বাজারে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার: রমজান মাস আসতে না আসতেই বাজারে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজের দাম। তিন সপ্তাহের ব্যবধানে ধাপে ধাপে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১৫ টাকা বেড়েছে। প্রতি কেজি পেয়াজের বর্তমান দাম ৪৫ থেকে ৫০ টাকা।

রাজধানীর কাজিপাড়া বাজারে বৃহস্পতিবার প্রতি কেজি ভালো মানের দেশি পেঁয়াজের দাম ছিল ৫০ টাকা। আকারে ছোট দেশি পেঁয়াজের দাম চাওয়া হয় ৪৫ টাকা। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম ৩৫ টাকা। দুই-তিন সপ্তাহ আগেও এক কেজি দেশি পেঁয়াজের সর্বোচ্চ দাম ৩৫ টাকা ছিল।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, প্রতি পাল্লা ৫ কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ টাকা আর আমদানি করা পেঁয়াজ ১৪০ টাকা। সেই হিসাবে দেশি পেঁয়াজের কেজি ৩৮ টাকা আর আমদানি করা পেঁয়াজের কেজি পড়ছে ২৮ টাকা। ঠিক এক সপ্তাহ আগে কারওয়ান বাজারে কেজিপ্রতি দেশি পেঁয়াজ ছিল ৩৪ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ছিল ২৫ টাকা।

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বাজারে এখন দেশি পেঁয়াজের দাম ৪০-৫০ টাকা, যা এক মাস আগের তুলনায় ২৩ শতাংশ বেশি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com