শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মাদক নিয়ে র‌্যাব ডিজির হুঁশিয়ারি

মাদক নিয়ে র‌্যাব ডিজির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, যারা মাদক সেবন করেন তারা সরে আসবেন, খুচরা বিক্রেতারা বিক্রি ছেড়ে দেবেন। আশা করব, ডিলার ও চোরাকারবারীরাও চোরাচালান বন্ধ করে দেবেন। যাদের কাছে অবিক্রিত ড্রাগ রয়েছে তারা আমাদের ক্যাম্পের আশপাশে সেসব ফেলে যাবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন বেনজীর আহমেদ।

মাদক ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাঁড়াশি অভিযানের ঘোষণার প্রেক্ষিতে গত ৪ মে থেকে র‌্যাব বিশেষ অভিযান শুরু করে। গত ৯ দিনে র‌্যাবের বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ হাজার ৪১৫ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়েছে। ২০ লাখ টাকার বেশি আর্থিক জরিমানা আদায় করা হয়েছে এবং ১৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এছাড়া ৩৮১ জনের বিরুদ্ধে নিয়মিত আইনে ব্যবস্থা নেওয়া হয়।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক ব্যবসার সঙ্গে জড়িতের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যদি কোনো বাহিনীর সদস্যরা মাদকের কোনো স্তরে জড়িত থাকেন, আশা করব তারা সতর্ক হবেন, এ পথ থেকে সরে আসবেন। এটা কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক অভিযান নয়, সামগ্রিক অভিযান। কাউকে বাদ দিয়ে নয় এবং কোন সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক নয়। যারা জড়িত সবার বিরুদ্ধে অভিযান বলবৎ থাকবে।

মাদকের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে র‌্যাব ডিজি বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসন ম্যাজিকের মতো নিয়ন্ত্রণে আনার কথা বলছি না, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি। আমাদের এ বিশেষ অভিযানের কার্যক্রমটা হবে মূলত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে। অপারেশনের মাধ্যমে মাদক বিক্রেতা ও গ্রহীতাদের সাজা দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী নিয়মিত আইনেও ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com