শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মুক্তাগাছায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

মুক্তাগাছায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মুক্তাগাছায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মুক্তাগাছার থানার ওসি আলী আহাম্মদ মোল্লা জানান, সকাল সাড়ে ৬টার দিকে সত্রাসিয়া এলাকায় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুক্তাগাছাগামী অপর একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক নারীসহ তিন যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হয় আরও তিনজন। আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com