শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
মিরপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

মিরপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের সেনপাড়ায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম পরিচয় জানা না গেলেও তার বয়স আনুমানিক ২২ বছর বলে ধারণা করা হচ্ছে। বুধবার মধ্যরাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হাত বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনপাড়া পর্ব্বতার সাততারা মসজিদের পাশ থেকে হাতবাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ওই যুবককে হাত বেঁধে ওই এলাকার কোনো ভবনের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com