শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
সচেতনতা গড়তে গিয়ে গণধর্ষণের শিকার ৫ সমাজকর্মী

সচেতনতা গড়তে গিয়ে গণধর্ষণের শিকার ৫ সমাজকর্মী

ডেস্ক নিউজ: নারী ও শিশুপাচার নিয়ে সচেতনতা গড়ে তুলতে আয়োজন করা হয়েছিল পথনাটিকার। আর সেই অনুষ্ঠানের মাঝেই ৫ জন সমাজকর্মীকে অপহরণ করে গণধর্ষণ করার অভিযোগ উঠল ভারতের ঝাড়খণ্ডে।

নির্যাতিতারা পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার ঝাড়খণ্ডের খুন্তি এলাকায় নারী ও শিশুপাচার নিয়ে সচেতনতা গড়ে তুলতে পথনাটিকার আয়োজন করেছিল একটি সংগঠন। সেখানেই অভিনয় করছিলেন ৯ জন। তাদের মধ্যে থেকে ৫ জনকে অপহরণ করা হয় সেখান থেকে। চোখ ও মুখ বেঁধে নিয়ে যাওয়া হয় ঘন জঙ্গলে। সেখানেই গণধর্ষণ করা হয় তাদের। সেই সঙ্গে মোবাইলে পুরো ঘটনার একাধিক ভিডিও তোলা হয়। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় ধর্ষণকারীরা।

প্রসঙ্গত, প্রত্যেক বছর ঝাড়খণ্ডের কোচাং, খুন্তি-সহ একাধিক এলাকা থেকে নারী ও শিশু পাচারের মতো ঘটনা ঘটে। মূলত, এই এলাকার দরিদ্র পরিবারগুলি থেকেই এই ঘটনা ঘটে চলেছে। ফলে, সেখানে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেয় এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com