শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
রংপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু

রংপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রংপুরে বাসচাপায় অটোরিকশার তিনযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। রোববার (২২ জুলাই) সকালে নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। মৃতরা হলো—সাজু মিয়া ও চান্দ মিয়া। তাদের বাড়ি নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি গ্রামে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস সকালে রংপুর নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী। আহত হয় সাতজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

রংপুর কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত দু’জনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com