শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সিদ্ধিরগঞ্জে স্কুলড্রেস পরা দুর্বৃত্তের হামলা, ২ পুলিশ আহত

সিদ্ধিরগঞ্জে স্কুলড্রেস পরা দুর্বৃত্তের হামলা, ২ পুলিশ আহত

ডেস্ক নিউজ: সিদ্ধিরগঞ্জে স্কুলড্রেস পরা দুর্বৃত্তের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (৫ আগস্ট) বেলা সোয়া ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি গাড়ীতে এ হামলা করে শিক্ষার্থীর পোশাক পরা কয়েকজন দুর্বৃত্ত।

জানা গেছে, রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে রোববারও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সকাল থেকে তারা বিভিন্ন যানবাহনের চালকদের লাইসেন্সসহ চেক করতে থাকে। একই সময় শিক্ষার্থীরা মহাসড়কে চলাচলরত যানবাহনগুলোকে শৃঙ্খলভাবে চলাচল করতে বলে।

ঢাকা থেকে আসা ডেমরা থানার পুলিশ পিকআপ ভ্যান শিমরাইল মোড় হয়ে ডেমরা থানায় যাওয়ার সময় মাদানীনগর এলাকায় এলে একদল দুর্বৃত্ত পুলিশের কাগজ পরীক্ষা করে। এসময় কাগজপত্র সরবরাহ করলেও হঠাৎ করে তারা ওই ভ্যানে হামলা করে গ্লাস ভাংচুর করেছে বলে জানিয়েছেন পিকআপ ভ্যানের ড্রাইভার কনস্টেবল সুনীল।

দুর্বৃত্তরা ওই পুলিশ ভ্যানের কনস্টেবল সুনীল এবং ফরহাদকে লাঠি দিয়ে আঘাত করে জখম করে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের কাউকে ঘটনাস্থলে পাইনি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু। তিনি বলেন, স্কুলছাত্রদের পোশাক পরে বহিরাগতরা এ হামলা চালিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com