শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
মংলায় এক স্কুল ছাত্রকে কুপিয়ে আহত করেছে মাদকাসক্ত যুবক

মংলায় এক স্কুল ছাত্রকে কুপিয়ে আহত করেছে মাদকাসক্ত যুবক

ফিরোজ আহম্মেদ, মোংলা প্রতিনিধি: মংলায় স্কুল ছাত্রকে কুপিয়ে আহত করেছে মাদকাসক্ত বখাটে এক যুবক। গুরুতর আহত ওই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাত ৯টার দিকে শহরের আনসার ক্লাব এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সাগর (২৫) একই এলাকার মোঃ আউয়াল’র ছেলে রাকিব হোসেন (১৬) কোন কিছু না বলেই হঠাৎ গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় ধারালো (দা) অস্ত্রের আঘাতে রাকিবের মাথা ও হাতে মারাত্মক জখম হয়।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাকিব টি,এ ফারুক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র। ঘটনার পর থেকে হামলাকারী সাগর গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা বলেন, সাগর দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদকের (ইয়াবা, গাজা) ব্যবসা করে আসছিল। এছাড়া বন্দরের আগত বিভিন্ন ধরণের নৌযান থেকে তেল পাচারের একটি সিন্ডিকেটও রয়েছে সাগরের। অবৈধ ব্যবসা ও অর্থের দাপটে সাগর এলাকায় প্রায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ নানা ধরণের অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে। এদিকে স্কুল ছাত্র রাকিবের উপর হামলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন তার সহপাঠীরা। এ বিষয়ে মংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার বিষয়টি তিনি জেনেছেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া মাত্রই হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com