শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে দা দিয়ে কুপিয়ে ভাতিজিকে খুন করল চাচা; খুনি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে দা দিয়ে কুপিয়ে ভাতিজিকে খুন করল চাচা; খুনি গ্রেফতার

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সরকার পাড়ায় চাচার দায়ের কোপে নৃশংসভাবে খুন হয়েছে ভাতিজি বনবাসী বর্মন(৪৫)। এঘটনায় পুলিশ খুনি চাচা ধর্ম বর্মনকে আটক করেছে। মঙ্গলবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।

নিহত বনবাসীর স্বামী জগেশ বর্মন জানায়, ভোরে ঘর থেকে বেরিয়ে স্বামী-স্ত্রী পাশের একটি বাঁশঝাড়ের নিচে বসে ছিল। এসময় পিছন থেকে অতর্কিত ধারালো দা দিয়ে হামলা চালায় চাচা ধর্ম
বর্মন। এতে ঘটনাস্থলেই নৃশংস ভাবে খুন হয় ভাতিজি বনবাসী এ সময় তাকে বাঁধা দিতে গেলে বনবাসীর স্বামী জগেশ, ছেলে গৌরব দায়ের কোপে জখম হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই দৌলা জানান,ঘটনাস্থল থেকে হত্যা কাজে ব্যবহৃত দা ও আসামী ধর্ম বর্মনকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা (পিপিএম) সত্যতা নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও থেকে অন্তর রায়

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com