শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ঠাকুরগাঁওয়ে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অন্তর রায়,ঠাকুরগাঁও প্রতিনিধি: নিহত সাহিদুর বালিয়াডাঙ্গী উপজেলার হরিরমারী গ্রামের খতিব উদ্দিনের ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী গ্রামের খতিব উদ্দিনের ছেলে সাহিদুর রহমানসহ কয়েকজন মিলে রত্নাই সীমান্তের ৩৮২ নং পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ১৭১ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়লে সাহিদুর রহমান গুলিবিদ্ধ হয়। প্রাণের ভয়ে সঙ্গিরা সাহিদুরকে নদীতে ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশ সাহিদুরকে খুঁজতে থাকে। পরে রাত সাড়ে ১১টায় ৩৮২ নং পিলার এলাকার আমতলী গ্রাম সংলগ্ন নাগরনদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন দাস জানান, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি সাহিদুর রহমান গুলিবিদ্ধ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ আজ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com