সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার নাগরিক আটক

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার নাগরিক আটক

ভিশন বাংলাঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণসহ চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক চ্যান গি কিয়ংকে (৪৭) আটক করেছে ঢাকা কাস্টম হাউস। রবিবার রাতে তাকে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী বলেন, স্বর্ণের চালান আসার খবর তারা আগেই পেয়েছিলেন। চ্যান গি কিয়ং গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। তার শার্টের নিচে স্যান্ডো গেঞ্জির ভেতরে একটি জ্যাকেট পাওয়া যায়। ওই জ্যাকেটের মধ্যে ৭টি ছোট ছোট পকেট থেকে কার্বন পেপারে মোড়ানো হলুদ টেপ প্যাঁচানো ৭টি স্বর্ণের বার ছিল। প্রতিটি বারের ওজন ১ কেজি করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। তিনি আরও বলেন, এ ঘটনায় কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে চ্যান গি কিয়ংকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com